ভারতের রাজনীতির পরিচিত মুখ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আরিফ মোহাম্মদ খানকে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে পাঠানোর সম্ভাবনা নতুন করে আলোচনায় এনেছে ভারত–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের গুরুত্বকে।
এই ঘটনা শুধু বাংলাদেশেই নয়, গোটা ভারতীয় উপমহাদেশের কূটনৈতিক অঙ্গনেও একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ সাধারণত রাষ্ট্রদূত বা হাইকমিশনার হিসেবে ক্যারিয়ার কূটনীতিকদেরই নিয়োগ দেওয়া হয়, কিন্তু দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী একজন প্রভাবশালী নেতাকে এই দায়িত্বে পাঠানোর উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।
এ বিষয়ে বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত) বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাস, ভৌগোলিক বাস্তবতা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন অভিজ্ঞ ও প্রভাবশালী রাজনীতিককে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠানোর উদ্যোগ দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।
আরিফ মোহাম্মদ খান ভারতের রাজনৈতিক অঙ্গনে একজন সুপরিচিত ও অভিজ্ঞ ব্যক্তিত্ব। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং কংগ্রেসসহ বিভিন্ন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল শাহ বানু মামলার রায় নিয়ে তার অবস্থান। সে সময় লোকসভায় দাঁড়িয়ে তিনি সুপ্রিম কোর্টের রায়ের পক্ষে দৃঢ় বক্তব্য দেন এবং নীতিগত প্রশ্নে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে মতবিরোধ হলে মন্ত্রিসভা ও কংগ্রেস থেকে পদত্যাগ করেন।
এই ঘটনাটি আরিফ মোহাম্মদ খানের নীতিগত দৃঢ়তা ও রাজনৈতিক সাহসিকতার পরিচয় বহন করে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সম্প্রতি বিহারের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু কূটনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেও এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হলে তা বাংলাদেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ সমঅধিকার পার্টি বিশ্বাস করে, একটি ন্যায়ভিত্তিক, মর্যাদাপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে অর্থনীতি, বাণিজ্য, অবকাঠামো, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব।
দলের লক্ষ্য এমন একটি রাষ্ট্র গড়ে তোলা, যেখানে জনগণের অধিকার, উন্নয়ন ও সম্ভাবনা সমানভাবে নিশ্চিত হবে। দেশের মানুষের জীবনমান উন্নত করা, কর্মসংস্থান বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।
শেষে আশা প্রকাশ করা হয়, পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভবিষ্যতে দুই দেশের জনগণের উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে—যা এই অঞ্চলের শান্তি ও অগ্রগতির জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই সঙ্গে বাংলাদেশ সমঅধিকার পার্টি বিশ্বাস করে, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক উন্নয়নকে সামনে রেখে একটি সমৃদ্ধ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলাই আমাদের আগামী দিনের অঙ্গীকার।
সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত)
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
বাংলাদেশ সম অধিকার পার্টি(বিইপি)
নিবন্ধন নং ৬২ প্রতিকঃ দোয়াত কলম
মোবাইল নাম্বার ০১৭১৬৭০৫৯৬৮

