Homeসংবাদ ও বিজ্ঞপ্তিত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।
এ বিষয়ে বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত) বলেন, সংরক্ষিত নারী আসন শুধু সংখ্যার বিষয় নয়, এটি নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো—বিএনপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসসহ সকল দলের উচিত যোগ্য, শিক্ষিত ও জনসম্পৃক্ত নারীদের মনোনয়ন দেওয়া।
তিনি আরও বলেন, দেশের নারী সমাজ আজ শিক্ষা, রাজনীতি ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। তাই সংরক্ষিত নারী আসনে এমন নারীদের সুযোগ দেওয়া উচিত, যারা সংসদে গিয়ে জনগণের প্রত্যাশা, গণতন্ত্র ও সমঅধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো শক্তভাবে তুলে ধরতে পারবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই শতাধিক আসন পেয়ে সরকার গঠন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এই জোটে রয়েছে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টিসহ তাদের মিত্র রাজনৈতিক দলগুলো। সংসদের আসন অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট ৩৬টি সংরক্ষিত নারী আসন পাবে।
অন্যদিকে সংসদে বিরোধী দলে রয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। এই জোটে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসসহ তাদের শরিক দলগুলো। সংসদের আসন অনুযায়ী এই জোট ১৩টি সংরক্ষিত নারী আসন পাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) বিশ্বাস করে—দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ভবিষ্যতে আমাদের দল নারীদের রাজনৈতিক নেতৃত্ব বিকাশ, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ এবং রাষ্ট্রের সব পর্যায়ে নারীর মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি সমতা, ন্যায়বিচার ও সমঅধিকারভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে নারী-পুরুষ সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। আর সেই লক্ষ্যেই বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) ভবিষ্যতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে।
🇧🇩বাংলাদেশ চিরজীবী হোক।
সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত)
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
বাংলাদেশ সমঅধিকার পার্টি(বিইপি)
নিবন্ধন নং ৬২,প্রতীকঃ দোয়াত কলম
মোবাইল নাম্বার ০১৭১৬৭০৫৯৬৮
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments