Homeসংবাদ ও বিজ্ঞপ্তিদেশের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে খাদ্য সহায়তা

দেশের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে খাদ্য সহায়তা

দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্পমূল্যে চাল বিতরণের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত) বলেছেন, “দেশের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে খাদ্য সহায়তা প্রদান অবশ্যই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়েছে। তাই এই ধরনের কর্মসূচি দরিদ্র মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দেয়।”
তিনি আরও বলেন,
“তবে বাস্তবতা হলো, দেশের অনেক প্রকৃত হতদরিদ্র ও প্রান্তিক পরিবার এখনও এই কর্মসূচির আওতার বাইরে রয়ে গেছে। তাই ভবিষ্যতে খাদ্যবান্ধব কর্মসূচির পরিধি আরও বৃদ্ধি করা প্রয়োজন, যাতে প্রকৃত অসহায় মানুষদের সবাই এর সুবিধা পেতে পারে।”
সম্প্রতি সংসদে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় প্রায় ৫৫ লাখ পরিবারকে মাত্র ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ২০২৫–২৬ অর্থবছরে এই কর্মসূচির জন্য প্রায় ১০ লাখ টন চালের বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারী ৬৭ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পরিবারের মধ্যেও প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে প্রায় ৩৩ হাজার ৮৩৩ টন চাল সরবরাহ করা হচ্ছে বলে সংসদে জানানো হয়েছে। বছরে ছয় মাস—আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল—এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ প্রসঙ্গে সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত) আরও বলেন,
“বাংলাদেশ সমঅধিকার পার্টি বিশ্বাস করে—রাষ্ট্রের উন্নয়নের সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে হবে। ভবিষ্যতে দেশের জনগণ যদি আমাদের ওপর আস্থা রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেন, তাহলে আমরা দরিদ্র, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জন্য আরও বিস্তৃত ও কার্যকর সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করবো।”
তিনি বলেন,
“খাদ্য নিরাপত্তা জোরদার করা, ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে কোনো মানুষ অভাব, ক্ষুধা বা বঞ্চনার শিকার হবে না।”
সবশেষে তিনি বলেন,
“একটি ন্যায়ভিত্তিক ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য রাষ্ট্রের উন্নয়নের সুফল সকল মানুষের মাঝে সমানভাবে বণ্টন নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সমঅধিকার পার্টি সবসময়ই দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাবে।”
🇧🇩বাংলাদেশ চিরজীবী হোক।

সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত)
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
বাংলাদেশ সমঅধিকার পার্টি(বিইপি)
নিবন্ধন নং ৬২,প্রতিকঃ দোয়াত কলম
মোবাইল নাম্বার ০১৭১৬৭০৫৯৬৮

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments