Homeকর্মসূচিবাংলাদেশ কংগ্রেসের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ কংগ্রেসের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

🎉 বাংলাদেশ কংগ্রেসের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল 🎉
রাজধানীর বাংলামটর প্রধান কার্যালয়ে বাংলাদেশ কংগ্রেস-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও ইফতার পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভিন্ন ভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতাদের এই মিলনমেলা পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।
এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত)। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের ভাইস প্রেসিডেন্ট কালিপদ চক্রবর্তী।
উপস্থিত থেকে তিনি বাংলাদেশ কংগ্রেস-এর সভাপতি এ্যাডঃ রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাডঃ ইয়ারুল ইসলাম-সহ সকল নেতৃবৃন্দকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং দলের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
তিনি বলেন, “গণতন্ত্রের শক্তি নিহিত রয়েছে পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সংলাপের মধ্যে। দেশের বৃহত্তর স্বার্থে সকল রাজনৈতিক শক্তির মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতা বজায় রাখা সময়ের দাবি।”
সমগ্র অনুষ্ঠানটি ছিল আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির আবহে সম্পন্ন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments